ব্রিটেনে একদিনে অভিবাসী পৌঁছানোর রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে চলতি বছর একদিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী পৌঁছানোর রেকর্ড হয়েছে। গত নভেম্বরের পর এক হাজারের বেশি অভিবাসী দেশটিতে পৌঁছেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাজ্য সরকার অবৈধ পথে আসা অভিবাসীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরও অভিবাসীদের বিপজ্জনক ইংলিশ চ্যানেল অতিক্রমের ঢল থামছে না। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সোমবার ইউরোপীয় মূল ভূখণ্ড থেকে ২৭টি নৌকায় করে ব্রিটেনে পৌঁছানো এক হাজার ২৯৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর ফলে গত নভেম্বরের ১ হাজার ১৮৫ জনের দৈনিক রেকর্ডকে ছাড়িয়ে গেছে সোমবারের এই সংখ্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code