আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষে বহু হতাহত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে বড় আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজানের হামলায় তাদের ৪৯ জন সেনা নিহত হয়েছে। আজারবাইজানের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে আর্মেনিয়া। আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী এলনুর মামাদোভ দাবি করেছেন, গত কয়েক সপ্তাহে আজারবাইজানের সেনা চৌকি লক্ষ্য করে অসংখ্যবার হামলা চালিয়েছে আর্মেনিয়া। উপপ্রধানমন্ত্রী গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, সীমান্তের কাছে ভারি অস্ত্র আনছে আর্মেনিয়ার সেনারা। তিনি আরও জানিয়েছেন, আর্মেনিয়ার সেনারা বুধবার মধ্যরাতে আজারবাইজানের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে উস্কানিমূলক হামলা চালিয়েছে। আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি জানাননি ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code