দুর্যোগ সাহসের সাথে মোকবেলা করতে হবে – রেল মন্ত্রনালয় সচিব সেলিম রেজা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সাঁথিয়া (পাবনা) ঃ
প্রবাসী কল্যাণ ও বেদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রেল মন্ত্রনালয় ও পাবনা জেলা সমন্বয়ক সচিব সেলিম রেজা বলেছেন, করোনা ভাইরাস(কাভিড-১৯) নামক মহামারী দুর্যোগ সকলকেই সাহসের সাথে মোকবেলা করতে হবে। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস মাহামরী দুর্যোগে দেশের একটি লোক যেন না খেয়ে থাকে। যতদিন এই মহামারী দুর্যোগ থাকবে ততদিন পর্যন্ত ত্রাণ কর্মসূচী চালু থাকবে। ত্রাণ নিয়ে কোন প্রকার দুনীতি করা হলে তা কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবসাধারনকে আহবান জানান। গতকাল শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাঁথিয়া উপজেলা প্রশাসনের(দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্যেগে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মেয়র মিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code