দিল্লির সিআরপিএফ ক্যাম্পে ১২২ জন করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:  করোনায় আক্রান্ত হয়ে ব্যাটালিয়নে মারা গিয়েছিলেন এক জওয়ান। তার পর ১ হাজার জনকে কোয়রান্টিনে পাঠানো হয়। কিন্তু তাতেও সংক্রমণ ঠেকিয়ে রাখা সম্ভব হল না দিল্লির ময়ূরবিহারের সিআরপিএফ ক্যাম্পে। এখনও পর্যন্ত ১২২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
পূর্ব দিল্লির ওই ক্যাম্পে রয়েছে সিআরপিএফ-এর ৩১ নম্বর ব্যাটালিয়ন। বেশ কয়েক দিন আগেই ওই ব্যাটালিয়নেরই এক জওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সিআরপিএফের ওই সদস্য করোনার বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে শামিল ছিলেন। নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে তিনি কাজ করছিলেন তিনি। গত ১৭ এপ্রিল তাঁর দেহে করোনার উপসর্গ দেখা দেয়। ২১ এপ্রিল পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁকে ভর্তি করা হয় রাজীব গাঁধী হাসপাতালে। এর পর একে একে ওই ব্যাটালিয়নের সদস্যরা করোনায় আক্রান্ত হতে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code