উন সুস্থ অবস্থায় ফিরে আসায় ‘খুশি’ ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: উত্তর কোরীয় নেতা কিম জং উন সুস্থ অবস্থায় জনসন্মুখে ফেরত আসতে পারায় আনন্দ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ২ মে টুইটারে ট্রাম্প জানান, এ নিয়ে তিনি খুশি।

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদা ইল সাং-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়।
জাপানি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশন তার মৃত্যুর খবরও দেয়। তবে শনিবার (২ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ নিউজ এজেন্সি দাবি করেছে, শুক্রবার একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর কোরিয়ার এই নেতা। সে সময় তাকে দেখে সমবেতরা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে কিম ফিতা কেটে ওই কারখানার উদ্বোধন করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code