চুনারুঘাটে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মোঃ আখতারুজ্জামান তরপদার, চুনারুঘাট থেকে :- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রাঁনীগাও ইউনিয়নের গাঁভীগাও গ্রামের অসহায় কৃষক জসিম মোল্লা’র দেড় কাটা পাঁকা ধানের জমি কেটে দিল চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশে পূর্ব ঘোষিত সময় অনুসারে আজ রবিবার সকাল ১০ঘটিকা থেকে ধান কাঁটা শুরু করেন নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

উপজেলা ছাত্রলীগের আহবায়ক জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরাও ছাত্রলীগের কর্মী হিসাবে মাননীয় মন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নেতৃত্বে মানবিকতার কাজে অঙ্গিকার বদ্ধ।আমরা চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কে নিয়ে অসহায় কৃষক জসিম মোল্লা’র দেড় কাটা জমির পাঁকা ধান কেটে তার বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেই।

এসময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল,সাইদুর আলমগির,আসহাদুল আলম (সুজন),মোহাম্মদ বিল্লাল,মোজাহিদ আহমেদ ,শরীফুল আলম,ফারভেজ,মোশাহিদ সরকার ও ৯নং রাঁনীগাও ইউনিয়নের সভাপতি লিমন, সাধারন সম্পাদক মোশারফ, উজ্জল,টিপু আহমেদ প্রমুখ।

তাদের সকলের অনুরোধ এই মহামারি প্রতিরোধে সতর্ক ও সচেতন হোন ঘরে থাকুন ভালো থাকুন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code