আস্থা ও বিশ্বাস হারাচ্ছে হবিগঞ্জের নামি ফার্মেসী, প্রশাসনের জরিমানা।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:- হবিগঞ্জ জেলার মানুষ যে কয়েকটি ফার্মেসী উপর আস্থা ও বিশ্বাস রাখেন, সে সব প্রতিষ্ঠান বিক্রি করেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে মোদক ও মদিনা ফার্মেসীসহ ৫টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে ৷

Manual2 Ad Code

রোববার (৩ মে) হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, আমদানিকারকের সীল বিহীন বিদেশী ঔষধ বিক্রয়, মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন করোনা সময়ের দরকারি জিনিসপত্র দাম ক্রয় মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করার দায়ে মোদক ফার্মেসীকে ২০ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, ওরিয়েন্টাল ফার্মেসিকে ১০ হাজার টাকা, যমুনা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও মূল্যতালিকা না টানানোর কারণে চৌধুরী বাজারের মা এন্টারপ্রাইজ কে ২ হাজার টাকা। মোট ৫টি প্রতিষ্ঠানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয় ।

Manual7 Ad Code

এ অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক দেওয়ান মিয়া ও অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন জেলা পুলিশের একটি দল।

এবিষয়ে সমাজের বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সমাজকর্মী কবি ইবনে জামান বলেন, এসব ফর্মেসী মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয় করে? কী সাংঘাতিক!
কবি রাজু বিশ্বাস বলেন, আমরা কত বিশ্বাস করি এদের। এই বুঝি বিশ্বাসের প্রতিদান।
মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম বলেন, বিশ্বাস না করলে বিশ্বাস ঘাতকতা করা যায় না। চোরকে কেউ বিশ্বাস করে না, তাই চোর বিশ্বাস ঘাতকতা করতে শোনা যায় না।
ব্যাংকার নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেন, মোদকের মত এত পুরোনো আর নামি একটা ফার্মেসী ও একাজে জড়িত!
কবি রাজিয়া সুলতানা বলেন, অনেক দূর থেকে (চুনারুঘাট) গিয়ে মোদক থেকে ঔষধ আনি,অনেক আস্থা ও বিশ্বাসের এই বুঝি নমুনা। আমরা খুবই মর্মাহত হলাম।
রুজি তরফদার বলেন, এরা যদি এমন হয় তাহলে আমরা কোথায় যাবো, মানুষের জীবন নিয়া অবহেলা, একটা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আর বিষ একই কথা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code