পুঁজিবাজার উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিএমবিএ ও বিআইসিএম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: পুঁজিবাজারের উন্নয়নে একসাথে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। বিশেষ করে পারস্পরিক সহযোগিতা, কর্মশালা ও সেমিনার আয়োজন, প্রশিক্ষণের ব্যবস্থা, পুঁজিবাজার সংক্রান্ত সমসাময়িক এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনাসহ আরও নানা বিষয়ে একসাথে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএমবিএ’র সচিবালয়ে বিএমবিএ এবং বিআইসিএম-এর মধ্যে একটি সমঝোতা স্বারক সই হয়েছে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ছায়েদুর রহমান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পক্ষে নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার চুক্তিতে সই করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code