ধূমপান রোধে ব্যতিক্রমী পদক্ষেপ কানাডার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস: তরুণদের ধূমপান শুরু করা থেকে বিরত রাখতে এবং অন্যদের ছেড়ে দিতে উৎসাহিত করার জন্য ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডা। শুধু প্যাকেটেই নয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে সেখানে এখন থেকে প্রতিটি সিগারেটের গায়েও লেখা থাকবে সতর্কবার্তা।

Manual7 Ad Code

এই সতর্কবার্তা লেখা হবে ইংরেজি এবং ফরাসি ভাষায়। প্রতিটি সিগারেটের গায়ে লেখা থাকবে ‘সিগারেট ক্যান্সার সৃষ্টি করে’, ‘প্রতি টানে বিষ’-এর মতো বাক্যাংশ।

Manual3 Ad Code

থেকেই দেশটিতে নতুন এ নিয়ম কার্যকর হলেও, আগামী বছর থেকে কানাডার বাজারে আসবে নতুন সতর্কতা লেবেলযুক্ত সিগারেট।

এছাড়া ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে বিক্রিত সব কিং-সাইজ সিগারেট, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে সব রেগুলার সাইজ সিগারেট এবং টিপিং পেপার ও টিউবযুক্ত ছোট সিগারেটে সতর্কবার্তা অন্তর্ভুক্ত করতে প্রস্তুতকারকদের নির্দেশনা দিয়েছে কানাডা সরকার।

Manual4 Ad Code

বিবিসি জানিয়েছে, সতর্কতামূলক বাক্যাংশগুলো ফিল্টারের গায়ে লেখা থাকবে। যেখানে উল্লেখ করা হবে ধূমপানের কারণে শিশুদের ক্ষতি, অঙ্গপ্রত্যঙ্গের ঝুঁকি এবং পুরুষত্বহীনতা ও লিউকেমিয়া সম্পর্কিত বাক্যাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code