একাদশে ভর্তির সময় আরও ৪ দিন বাড়লো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

একাদশ শ্রেণিতে ভর্তির সময় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে সেই সময় ২ দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এখন ৪ দিন বাড়িয়ে তা ২১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তি নিশ্চায়নের সময় আগামী ২১ তারিখ পর্যন্ত বাড়ানো হলো।

Manual2 Ad Code

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা নিতে বলা হয়েছে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তি উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code