ইউক্রেনে রাশিয়ার হামলা, ২৬ ড্রোন ভূপাতিতের দাবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রাশিয়া। পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ইরানে তৈরি ২৮টি ড্রোন দিয়ে দেশটি হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক বৃহস্পতিবার এক টেলিগ্রামবার্তায় এ কথা জানান।

এদিনের হামলায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের।

Manual2 Ad Code

টেলিগ্রাম বার্তায় ওলেশচুক বলেন,’২৮ মার্চ রাতে শত্রুরা তিনটি কেএইচ-২২ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কৃষ্ণ সাগর থেকে একটি কেএইচ-৩১পি অ্যান্টি-রাডার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায়। হামলায় রাশিয়া আরও ব্যবহার করেছে একটি এস-৩০০ বিমান বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র দোনেস্ক এবং ‘শাহেদ-১৩৬/১৩১’ টাইপের ২৮টি অ্যাটাক ইউএভি।’

হামলায় ব্যবহৃত ইরানের তৈরি ড্রোনগুলোর ২৬টি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

Manual6 Ad Code

এই ড্রোনগুলো দিয়ে ওদেসা, খারকিভ, নিপ্রোপেত্রোভস্ক, ঝাপোরিঝঝিয়া অঞ্চলে হামলা করে রাশিয়া।

Manual5 Ad Code

জাপোরিঝিয়ার গভর্নর জানিয়েছেন, রাশিয়ার এই ড্রোন হামলায় দুই নারী আহত হয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code