শিগগির সীমান্ত খুলছে না: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সীমান্ত খুলে দিতে এখনো অনেক দেরি আছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। অস্ট্রেলিয়ার কেবিনেটের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে দুই দেশের মধ্যে আলাদা একটা জোন তৈরি করে ভ্রমণ চালু করার ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু এর বাইরে ভ্রমণকারীদের এখন প্রবেশের সুযোগ দেয়া হবে না।

Manual7 Ad Code

এদিকে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে দেশটি। শিথিল করা হয়েছে লকডাউন। এছাড়া গত ৪৮ ঘণ্টায় নিউজিল্যান্ডে নতুন করে কোনো রোগী নেই।

Manual2 Ad Code

এনিয়ে জেসিন্ডা আরডের্ন বলেন, এটা একটা যৌথ প্রয়াসে সম্ভব হয়েছে। নিউজিল্যান্ডের প্রতিটি নাগরিকের উচিৎ গর্বিত বোধ করা।

Manual8 Ad Code

এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত ১ হাজার ১৩৭ জন, মারা গেছেন ২০ জন। বিবিসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code