রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক বুথ স্থাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
রাজাপুর (ঝালকাঠি) :
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ব্যক্তি উদ্যোগে জীবানুনাশক বুথ স্থাপন করা হয়েছে। উপজেলার গালুয়ায় অবস্থিত মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার ও মনোয়ার মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল-মামুন এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক এ বুথ স্থাপন করা হয়। মঙ্গলবার সকালে কুমিল্লার সহকারি পুলিশ সুপার এর পক্ষে তার বাবা মোঃ মোনায়ার হোসেন উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগকে এটি বুঝিয়ে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল খায়ের মাহম্মুদ রাসেল , উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ-আলম নান্নু, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ শাহজাহন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code