হাতিয়ায় ত্রাণ পেল আনসার ভিডিপি’র তিনশ সদস্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

হাতিয়া প্রতিনিধিঃ
করোনা মহামারিতে এবার ত্রাণ পেল অসহায় কর্মহীন তিন শত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ত্রাণ বিতরণ করা হয়।

Manual7 Ad Code

উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ভিডিপি মহাপরিচালকের কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে উপজেলা পর্যায়ে এ ত্রাণ পাঠানো হয়। এতে প্রতিজন সদস্য ও সদস্যাকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১কেজি ডাল, ১লিঃ তৈল, ১টি সাবান ও ১টি মাকস দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া বেগম, উপজেলা প্রশিক্ষক আরফিন উদ্দিন প্রমুখ। সম্পূর্ণ সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ ত্রাণ বিতরণ করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code