মালয়েশিয়ায় বিদেশিদের ব্যাবসা  প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চলবে: ডিজি ইমিগ্রেশন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় বিদেশীদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। আর এ অভিযানে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল। শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ স্থানীয় দৈনিক সিনার হারিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কুয়ালালামপুর সহ বিভিন্ন জায়গায় বিদেশি অভিবাসীরা ব্যবসা-বাণিজ্য খুলে বসে পরিচালনা করছে, যা অভিবাসন আইনে অবৈধ। আমরা তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করবো।

Manual5 Ad Code

তিনি আরো বলেন,
ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ (বি) অনুচ্ছেদ অনুসারে বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে কয়কটি স্হানে অভিযান চালিয়ে এরকম বিদেশি ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। যা সামাজিক কর্মীদের দ্বারা প্রদত্ত পাসপোর্টের অপব্যবহার করেছিল। কতজনকে গ্রেফতার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে
গ্রেপ্তারকৃতদের কালো তালিকাভুক্ত করা হবে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বিষয়টি বাস্তবায়নে কুয়ালালামপুর সিটি হলকে (ডিবিকেএল) পুরোপুরি সহযোগিতা করবে।
এ ছাড়া যারা ভিসার অবৈধ ব্যাবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইমিগ্ৰেশন প্রধান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code