সিলেটের গোলাপগঞ্জে পাপলু ফাউন্ডেশনের খাদ্য সহায়তা অব্যাহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ করোনা পরিস্থিতিতে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক সাবেক মেয়ররের নামে গঠিত ” জাকারিয়া আহমদ পাপলু ফাউন্ডেশন।
চলতি রমযান মাসের প্রথম সপ্তাহ থেকে গতকাল বৃহস্পতিবার (৯মে) পর্যন্ত পৌর এলাকার ৫ দফায় দরিদ্র কর্মহীন প্রায় দুই হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code


ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও চেয়ারম্যান,সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু বিষয়টি নিশ্চিত করে বলেন আমার এ ফাউন্ডেশনের উদ্যোগে সকলের দোওয়া ও সহযোগিতায় বর্তমান আপদকালীন সময়ে ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে মানুষের পাশে থাকাটাই এই মুহূর্তে আমার কাছে পরম তৃপ্তি। আর এটাই হচ্ছে আমার রাজনৈতিক দর্শন।

Manual8 Ad Code


তিনি বলেন আমাদের প্রান প্রিয় নেতা জাতির পিতার কন্যা,বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবান জানিয়েছেন যার যার অবস্হান থেকে বর্তমান পরিস্থিতিতে মানুষজনকে সহায়তা করতে।আমি তার একজন কর্মী হিসেবে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তা-ই করতে।
মানব সেবার মহান আদর্শকে বুকে লালন করে সারাটি জীবন রাজনীতি করেছি, মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করেছি। যতোদিন মহান আল্লাহ এ পৃথিবীতে বাঁচিয়ে রাখেন সে লক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

Manual2 Ad Code


“জাকারিয়া আহমদ পাপলু ফাউন্ডেশন” র পক্ষে থেকে গোলাপগঞ্জ পৌর এলাকায় বর্তমান পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ৫ম বারের মতো কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

সাবেক মেয়র পাপলু জানান, তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা তিনি অব্যাহত রাখবেন। এ ক্ষেত্রে যারা তাঁকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code