করোনা যুদ্ধে মানুষের পাশে হবিগঞ্জের ছাত্র নেতা রুবেল চৌধুরী।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:- বিশ্বজুড়ে নতুন মহামারির ভাইরাসের নাম করোনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অদৃশ্য এ দানবের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধে নেমেছে রাষ্ট্রযন্ত্র। যার যা কিছু আছে তা নিয়ে এ যুদ্ধে শামিল হয়েছেন মানবতাবাদীরাও।

মানবতার এ যুদ্ধে যে ক’জন মহান ব্যক্তি নিজেকে উজার করে লড়ছেন তাদের একজনের নাম রুবেল আহমেদ চৌধুরী। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার  সাধারণ সম্পাদক ।

Manual3 Ad Code

কখনও সচেতনতার বার্তা, কখনও ঘরবন্দি কর্মহীন মানুষের ঘরে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলছেন প্রতিনিয়ত।  জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও তার এ মানবিকতা নজর কেড়েছে সাধারণ মানুষের। নিয়মিত মাঠে থেকে সহযোগিতা করছেন ভুক্তভোগী মানুষকে।

জানা যায়, করোনার শুরু থেকেই  তার ব্যক্তিগত পক্ষ থেকে বৃন্দাবন কলেজ ক্যাম্পাস, মসজিদসহ জনবহুল স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়েছে ।

Manual4 Ad Code

এছাড়াও সচেতনতামুলক কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে লিফলেট ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করেন তিনি ।

শুধু তাই নয়,  জেলা ছাত্রদলের উদ্যোগে ও তার ব্যক্তিগত অর্থায়নে শহরের নাতিরাবাদ এলাকার কর্মহীন-হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন ।  যার মধ্যে ছিল চাউল, তেল, আলু, পেয়াজ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য। পাশাপাশি ঘরবন্দি মধ্যবিত্ত শ্রেণীর ৫০০ পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

রুবেল আহমেদ চৌধুরী জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী, ডাক্তার ও নার্সদের মধ্যে ইফতার ও  ফলমূল  বিতরণ করেছেন তিনি।

এছাড়াও  তার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।  ইতিমধ্যেই ৩০ জন মানুষের মধ্যে  ৫০০ টাকা করে বিতরণ করেছেন ৷ নগদ অর্থ বিতরণের  এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি জানান, শহরের বিভিন্ন শ্রেণী-পেশার দরিদ্র পরিবারের মধ্যে প্রায় ৪০০ কেজি সবজি বিতরণ করেছেন। যার মধ্যে ছিল টমেটো, আলু, করলা, কাচামরিচসহ বিভিন্ন  প্রকার সবজি। এসব সবজিসহ অধিকাংশ ত্রাণ সামগ্রীই তিনি নিজ হাতে  বাসায় বাসায় পৌছে দিয়েছেন।

Manual4 Ad Code

তিনি আরও জানান, অনেক মানুষ আছেন যারা লজ্জায় করো কাছে কিছু চাইতে পারেন না, ত্রাণের জন্য গিয়ে লাইনেও দাঁড়াতে পারেন না; তারা যদি যোগাযোগ করেন, তাদের পরিচয় গোপন রেখে উপহার সামগ্রী হিসেবে বাসায় গিয়ে পৌছে দেয়া হবে। এ জন্য তিনি ০১৭১৫৪৯০০৮০  নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code