বিজিবি কর্তৃক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পতœীতলা (নওগাঁ) ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতœীতলা (বিজিবি)র অধিনস্থ সীমান্তবর্তী বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকার খেটে খাওয়া, গরিব, দূঃখী এবং কর্মহীন মানুষের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতœীতলা (বিজিবি)র উদ্যোগে সীমান্তবর্তী এক হাজার পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে রবিবার রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন এবং পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র দায়িত্বপূর্ণ পতœীতলা উপজেলার হাটসুল, রাধানগর ও শীতলমাঠ বিওপির পার্শ্ববর্তী এলাকার ৫শ জন খেটে খাওয়া, গরিব-দূঃখী এবং কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবির উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধীনস্থ বিওপি সমূহের আওতাধীন সীমান্তবর্তী হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ইতোমধ্যেই চলতি মাসে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং পুনরায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৬কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আটা, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১প্যাকেট বিস্কুট এবং ১প্যাকেট সুজি বিতরণ করা হয়।

এসব খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন ১৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code