ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা ও উন্নয়ন শীর্ষক সেমিনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ঈশ্বরদী (পাবনা):
অষ্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে ইক্ষু গবেষণা ও উন্নয়ন শীর্ষক সেমিনার ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিউটে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিউটের ইয়াসিন আলী মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি বিষয়ক বিশেষজ্ঞ ড. আমজাদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার সুগার রিসার্স বিভাগের প্রধান বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামসুল আরেফিন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক ড, সমজিৎ কুমার পাল। সেমিনারে বিএসআরআই-এর সকল বিজ্ঞানীসহ বিভিন্ন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিদরা অংশগ্রহন করেন।
সভায় বিএসআরআই-এর বিজ্ঞানী এবং চিনিকলের এমডিরা নিজ নিজ কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বাংলাদেশে কিভাবে ইক্ষু চাষ ও চিনি শিল্পের উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code