

হাতিয়া (নোয়াখালী) :
মেঘনা নদীতে ভেসে যাওয়ার সময় ৪৪টি মহিষ উদ্ধার করে নৌপুলিশ। বুধবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে এসব মহিষ উদ্ধর করা হয়। স্থানীয়দের ধারনা জোয়রের পানিতে হাতিয়ার বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে যায়।
জানাযায়, ভোরে যাত্রীবাহী স্প্রিটবোট চলাচলের সময় তারা দেথতে পায় নদীতে মহিষের একটি দল ভেসে যাচ্ছে। তারা নলচিরা ঘাটের পুলিশকে অবহিত করে। পরে নলচিরা নৌপুলিশের একটি টিম এ এস আই আরমান ও এ টি এস আই নারায়ন চক্রবর্তীর নের্তত্বে লোকজন নিয়ে নদী থেকে মহিষের দলটি উদ্ধার করে। এতে ছোট বড় ৪৪টি মহিষ রয়েছে। মহিষ গুলো নলচিরা নৌপুলিশের তত্বাবধানে রয়েছে।
নলচিরা নৌপুলিশের এ এস আই আরমান জানান, মহিষগুলো উদ্ধার করার পর আমরা তা হাতিয়ায় উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছি। তারা প্রকৃত মালিক নির্নয় হলে যারযার মহিষ তাদেরকে দিয়ে দিবে।
এব্যপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, মহিষের অনেক মালিক যোগাযোগ করছেন। তাদের দেওয়া বর্নচিহ্ন যাচাই বাচাই করা হচ্ছে।