

আবুল কাশেম, সাঁথিয়া (পাবনা) :
ঈদকে সামনে রেখে(কেভিট ১৯) করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের পাশে হাজির হয়েছেন ঢাকাস্থ সাঁথিয়া কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও পাবনা জেলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন স্কাই। গতকাল শনিবার ১১ টায় সাঁথিয়া সরকারী পাইলট হাই স্কুল মাঠে কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রি বিতরণ করেছেন। প্রতিটি প্যাকেটে ছিল ৫কেজি চাউল, ২ কেজি আটা, ১ডাল ,১/২ কেজি তেল ও ১ টি সাবান । খাদ্য সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহম্মেদ, সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম এবং কেন্দ্রিয় উলামালীগের সহসভাপতি মাওঃ আবু ইউসুফ প্রমুখ।