অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ালেন সৈয়দ রাজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ  করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন। সিলেটেও গত ১১ এপ্রিল থেকে লকডাউন। গৃহবন্ধি থাকায় অসহায়, দিনমজুর মানুষেরা কাজ না পেয়ে অনাহারে দিনাতিপাত করছেন। তাদেরকে খুঁজে খুঁজে বের করে উপহার সামগ্রী তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সৈয়দ রাজনসহ কয়েকজন। চলমান বৈশ্বিক করোনা মহামারীতে সিলেটের নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি ।

জানা যায়, সিলেট জেলা লকডাউনের পূর্ব থেকে নগরীর বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক সামগ্রী মাস্ক,গ্লাভস,হ্যান্ড স্যানিটাইজার,সাবান সহ বিতরণ করা হয়েছে । তাছাড়া রাতের আধারে আবার কখনো দিনের বেলা মানুষদের খাবার, অসুস্থদের ওষুধ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই তরুণরা । শুধু তাই নয় শুরুতে হযরত শাহজালাল দরগাহ এলাকায় অটোরিকশা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজন। সৈয়দ রাজন আহমদ শাহজালাল যুব কল্যাণের সভাপতির দায়িত্ব পালন করেছেন । এছাড়াও তিনি সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।

Manual6 Ad Code

 

এব্যাপারে সৈয়দ রাজন আহমদ বলেন , করোনাতে দেশে লকডাউন শুরু হওয়ার পর অনেকেই সহযোগিতা করেছেন নিম্ন আয়ের অসহায় মানুষদের। কিন্তু এই রমজানে এদের প্রয়োজনটা অনেক বেশি। তাই আমি এই সময়টায় আমি এবং আমার বন্ধু বান্ধব ও ব্যবসায়ীদের সাধ্যমতো মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। তিনি বলেন, আমার মুক্তিযুদ্ধ দেখিনি তবে করোনা-যুদ্ধে অসহায় মানুষদের জন্য যুবকদের সহযোগীতা বেশি প্রয়োজন। সমাজের বিত্তবানরা এগ্রিয়ে আসলে আমাদের সিলেটে কোনো মানুষ অনাহারে মারা যাবে না ।

আমাদের যার যার সাধ্যমতো নিজের অবস্থান থেকে আশপাশের মানুষগুলোকে সাহায্য সহযোগীতা করলে কেউ না খেয়ে থাকবে না। আমি আমার নিজের অবস্থান থেকে চেষ্টা করবো প্রতিদিনই ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এই রমজানে কিছু অসহায় পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন,আমাদের এই কাজ দেখে আমাদেরকে সহযোগীতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code