সাঁথিয়া খাদ্য সামগ্রি বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

আবুল কাশেম,সাঁথিয়া (পাবনা) :
সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে (কোভিট ১৯) করোনা ভাইরাসের প্রাদুরভাবে সারাদেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সাঁথিয়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলামের উদ্যোগে পৌর সভার কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড্যাঃ শামসুল হক টুকু এমপি প্রায় ছয় হাজার কেজি (৬০০ প্যাকেট) চাউল ও মাস্ক বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া সরকারী ডিগ্রি কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, এবং এমপি পুত্র আসিফ শামন্স রঞ্জন ও সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শামসুল হক স্বপন। এ সময় শামসুল হক টুকু এমপি বলেন, সমাজের সামর্থবানদের এ করোনা কালীন দূর্যোগ মুহুর্তে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code