চাটমোহর মরা মুরগীর মাংস উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে মরা মুরগীর মাংস জব্দ করেছে প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ মন মরা মুরগীর মাংস জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়। এসময় উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (ভিএস) ডাঃ মোঃ রোকুনুজ্জামান, উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ দুলালসহ পুলিশের একটি ফোর্স আদালতকে সহযোগিতা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code