

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার(১৮ মে) বিকাল চারটায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্ভোধন করেন ১১৪ পটুয়াখালী-৪ সংসদ সদস্য জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মুহিব (এমপি)। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্য্যনির্বাহী কমিটির সভাপতি মো.নকীব উদ্দিন, কলাপাড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান সিমু, উপজেলা সমবায় কর্মকর্তা মো.সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষ, সংগঠনের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, কলাপাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
মহামারী করোনায় বিপর্যস্ত যখন জনজীবন নিম্নবৃত্তরা বিভিন্ন সংগঠন থেকে প্রনোদনা পেলেও শিক্ষক-কর্মচারীদের দিকে কেউ এগিয়ে আসেননা সেই উপলব্ধি থেকেই কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ শিক্ষক-কর্মচারীদের জন্য এই ঈদ উপহারের ব্যাবস্থা করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, ট্যাং, পোলাও চাল, ডাল, আলু, পিয়াজ, লবন,তৈল, ও সাবান। এসময় বক্তব্য রাখেন সমিতির কার্যকরী পরিষদের ডিরেক্টর মো.মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ আবুল বাসার এবং চেয়ারম্যান মশিউর রহমান শিমু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব বলেন, কলাপাড়ায় শিক্ষকদের এত বড় সংগঠন আছে আমার জানা ছিলনা আপনাদের যেকোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি।
সংগঠনের সভাপতি মো.নকীব উদ্দিন সাংবাদিকদের বলেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।