সংক্রমণ লক্ষ ছুঁইছুঁই, কেন্দ্র তা-ও সন্তুষ্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা সংক্রমণের প্রশ্নে চিনকে আগেই টপকে গিয়েছিল ভারত। এ বার লকডাউনের ৫৫তম দিনে গোটা দেশে সংক্রমিতের সংখ্যা প্রায় লক্ষ ছুঁয়ে ফেলল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী আজ সারা দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৬,১৬৯ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ও মৃত্যুর ঘটনা যথাক্রমে হল ৫২৪২ ও ১৫৭। এই প্রথম এক দিনে নতুন সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজার ছুঁল। গত আট দিনে সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়লেও, স্বাস্থ্য মন্ত্রক আজ ফের দাবি করেছে ওই হার বিশ্বের অনেক উন্নত দেশের থেকে কম। মন্ত্রক পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় সংক্রমিতের সংখ্যা ৭.১ জন। সেখানে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইটালিতে প্রতি লক্ষ লোকে সংক্রমিতের সংখ্যা ৪৩১, ১৯৫, ৩৬১, ৪৯৪ এবং ৩৭২ জন। কিন্তু ওই সব দেশে পরীক্ষা বেশি হচ্ছে বলে রোগী চিহ্নিত বেশি হচ্ছে— বিরোধীদের এই যুক্তির জবাবে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এ যাবত গোটা দেশে প্রায় ২১ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১ লক্ষের কাছাকাছি লোকের সংক্রমণ পাওয়া গিয়েছে। সংক্রমণের হার বেশি হলে পরীক্ষার ফলে তা প্রতিফলিত হত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code