লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মোরশেদ মাস্টার এর মৃত্যুতে ভেনিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধি:

ইতালিতে বসবাসরত ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি”র সাধারণ সম্পাদক ফয়সাল আহামেদ এর পিতা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সহ তিন বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মোরশেদ মাস্টার সাহেবের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার বাদ মাগরিব ভেনিসের মারগেরা জামে মসজিদে অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের মাগফেরাত কামনা করে এবং মৃত্যুর পর

Manual4 Ad Code

একজন মুসলমানের উপর ইসলামে কি কি রয়েছে এর উপর তাৎপর্য পূর্ণ আলোচনা করেন মসজিদের ইমাম।
দোয়ার পূর্বে মরহুমের ছেলে ফয়সাল আহমেদ উপস্থিত সকলের নিকট তার বাবার জন্য দোয়া কামনা করেন এবং সবাইকে শরিক হওয়ার জন্য শুকরিয়া আদায় করেন।

Manual4 Ad Code

কুদ্দুছ চৌধুরি ,ইলিয়াছ মিয়া ,ইকবাল হোসেন ,জিললাল মিয়া ,মমিন মিয়া ,আনিস মৃদা ,সোলেমান মিয়া ,রুবেল হোসেন, তোফাজ্জল হোসেন সহ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ মসজিদের মুসুল্লিরা।

Manual5 Ad Code

উল্লেখ্য গত মঙ্গলবার ৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মরহুম মোঃ মোরশেদ মাস্টার মৃত্যু বরণ করেন এবং ঐদিন রাষ্ট্রীয় মর্যাদায় থাকে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code