ছত্তিশগড়ে মাওবাদী হামলায় চালক ও ১০ পুলিশ সদস্য নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ভারতের ছত্তিশগড়ের বাস্তার জেলায় একটি মিনি ভ্যানে রাখা বোমা বিস্ফোরিত হয়ে গাড়িটির চালক ও দশ পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, নিহত পুলিশ সদস্যরা মাওবাদীবিরোধী একটি অভিযান থেকে ফিরছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহত পুলিশ সদস্যরা ছত্তিশগড় পুলিশের বিশেষ শাখা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর সদস্য। মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মূলত স্থানীয় আদিবাসীদের প্রশিক্ষণ দিয়ে এই শাখাটি গড়ে তোলা হয়েছে।

Manual6 Ad Code

বাস্তারে মাওবাদীদের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে ডিআরজি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code