ভোটে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান সিইসির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার ( ২৩ ডিসেম্বর ) বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় বরিশাল জেলার ৬টি নির্বাচনী এলাকার অধিকাংশ প্রার্থী অংশ নেন।

Manual6 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সবাই এখন চাইছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল তাও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।’

Manual3 Ad Code

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code