শায়েস্তাগঞ্জের আব্দুল্লাহপুরে মানবেতর ঈদ কাটালো ২৯ টি পরিবার!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ মানবেতর ঈদ কাটিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শাহজীবাজার সুতাং সংলগ্ন আব্দুল্লাহপুর মহল্লাবাসী। প্রায় ২৮-৩০ বছর আগে অস্টগ্রাম থেকে কয়েকটি উদাস্তু পরিবার শাহজীবাজার সুতাং এলাকায় এসে ঘর বেঁধেছিল। বর্তমানে এই মহল্লায় ২৯টি পরিবারের বসবাস। কাগজে-কলমে ভোটের বেলায় তাদের নাগরিক অধিকার পরিলক্ষিত হয়। কিন্তু ভোট শেষ হলে তাদের খোঁজ-খবর তেমন কেউ নেয় না। ফলে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত, অনিশ্চিত তাদের ভবিষ্যৎ।

Manual1 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, বস্তির ৩০-৪০ জন শিশুর কপালে জোটেনি ঈদের জামা। অনাদরে-অবহেলায় যাচ্ছে তাদের ঈদ।

গতকাল সোমবার ঈদের নামাজের পর কথা হয় আব্দুল্লাহপুর মহল্লার সুফিয়া আক্তারের সঙ্গে। স্বামীহারা সুফিয়া তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ইট ভেঙে সংসার চালান। চলতি লকডাউনে ইট ভাঙার কাজ নেই, তাই অনাহারেই দিন কাটছে তাদের। একই মহল্লার সরুপা আক্তারের দুই ছেলে ও এক মেয়ে, স্বামী নেই। অনেক কষ্টে তাদের দিন কাটছে। অপিয়া বেগমের স্বামী অসুস্থ। তিন ছেলে ও এক মেয়ে কর্মহীন থাকায় কোনোমতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তারা।

Manual3 Ad Code

জানা গেছে, এই মহল্লার যুবকদের আয়ের প্রধান উৎস বাজারের ধান ব্যবসায়ীদের ধান লোড-আনলোড করা। বর্তমান লকডাউনে কাজ নেই মহল্লার রফিক, বকুল, ইনু, নাজিম উদ্দিন ও কাজিম উদ্দিনের। আব্দুল্লাহপুর মহল্লাবাসীর কারোরই নিজের জায়গা নেই। মাসিক বস্তির ঘরে ভাড়া দেন মাসে ৫০০-৭০০ টাকা। এ মহল্লার জায়গার মালিক নুরপুরের তারা মিয়া। তাদের মাত্র কয়েকজনের সরকারি মাসিক কার্ড রয়েছে। তাই অধিকাংশই সরকারি ত্রাণ পাননি। তবে বেশ কয়েকজন ১০ টাকা কেজির চাল পেয়েছেন। কিন্তু শুধু চালে তো আর সংসার চলে না। ছেলে-মেয়েদের কেউ স্কুলেও যায় না। ফলে প্রজন্ম থেকে প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যতের দিকেই ধাবিত হচ্ছে তারা।

Manual7 Ad Code

এ বিষয়ে নুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী জানান, ঈদের কয়েকদিন আগে সবাইকে চাল, ডাল, আলু দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

তাদের নিজস্ব বাসস্থানের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ২-৩ জন সরকারি ঘর পেয়েছেন। আমার কাছে তালিকা আছে। বাকিদের ঘরের বিষয়ে আবেদন করা আছে। প্রক্রিয়াটি চলমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code