সম্ভাবনা কমছে কমলার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র তিন সপ্তাহ। প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণার পর শুরুতে চমক দেখালেও জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে পিছিয়ে পড়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।

Manual5 Ad Code

রোববার প্রকাশিত তিনটি জরিপ অনুযায়ী, কমলা হ্যারিসের সমর্থন উল্লেখযোগ্যহারে কমে গেছে। এটি নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে তার জয়ের সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে। অন্যদিকে আবারও এগিয়ে যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

Manual5 Ad Code

এনবিসি নিউজের জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী কমলা এবং রিপাবলিকানের ট্রাম্প ৫ নভেম্বরের ভোটের আগে জাতীয়ভাবে ৪৮ শতাংশে সমতায় আছেন। গত মাসে একই জরিপে হ্যারিস ৫ শতাংশ এগিয়ে ছিলেন। এবিসি নিউজ ও ইপসোসের সর্বশেষ জরিপ অনুযায়ী, হ্যারিস সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫০-৪৮ শতাংশ এগিয়ে রয়েছেন। গত মাসে একই জরিপে ডেমোক্র্যাট ৫২-৪৬ শতাংশ এগিয়ে ছিল। অন্যদিকে সিবিবি ও ইউগফের সর্বশেষ জরিপ অনুযায়ী, হ্যারিস সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫১-৪৮ শতাংশ এগিয়ে রয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রিয়েল ক্লিয়ার পোলিংয়ের প্রধান ভোটের সমষ্টিতে ১ দশমিক ৪ শতাংশ পয়েন্টে এগিয়ে কমলা। যা শনিবারের পরিসংখ্যানে ২ দশমিক ২ শতাংশ কমে এসেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code