মির্জাগঞ্জে অসহায়দের শাড়ি-লুঙ্গী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মির্জাগঞ্জ(পটুয়াখালী) :
পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা গ্রামে গরীব,অসহায়,দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল চারটায় মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ নাসির সিকদারের ব্যক্তিগত উদ্যোগে ১৮০ জনের মাঝে নিজ বাড়ি মহিষকাটাতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণকালে এখানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক খান,ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ মাসুম,মোঃ বশির উদ্দিন বারেক ও সুলতান মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ নাসির সিকদার বলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে গরীব,অসহায় মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু ঈদবস্ত্র প্রদান করেছি। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code