

আটোয়ারী (পঞ্চগড়) ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির উদ্যোগে খাদ্য সহায়তা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কর্মহীন হয়ে পড়া এলাকার অসহায় মানুষদের খাদ্য সহায়তা করা হয়। ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির কার্যকরী সদস্য ও সুমনা গ্রুপের ডিজিএম খালেদ শামস্ প্রধান রুম্মান এর নেতৃতে এবং প্রতিষ্ঠানটির যুগ্ন আহবায়ক ব্যবসায়ী মোক্তার আলম মুক্তার তত্বাবধানে এ খাদ্য সহায়তা করা হয়। এসময় সহায়তা অনুষ্ঠানে স্থানীয়ভাবে আরও উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান পুলক, শামীম রেজা ডন, মাহাবুব ইসলাম প্রমূখ। উল্লেখ্য, করোনা দুর্যোগে কর্মহীণ হয়ে পড়া প্রায় পঞ্চাশ জনের বেশী মানুষকে চাল, ডাল, তেল, সাবান সহ পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়।