বিয়ে করেছেন নোবেল!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল বিয়ে করেছেন!

Manual5 Ad Code

তার বিয়ের কাবিননামা পাওয়া গেছে। এতে জানা যায়, নোবেলের স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল। ২০১৯ সালের ১৫ নভেম্বর তারা বিয়ে করেন। বিয়ের দেনমোহর ধার্য করা হয় ৫ লাখ টাকা।

জানা গেছে—নগরীর নিকেতন এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন নোবেল।

নোবেলের এক ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, মেহরুবা সালসাবিলের সঙ্গে নোবেলের এটি তৃতীয় বিয়ে। এর আগে রিমি নামে এক মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। রিমি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়র সঙ্গেও সংসার শুরু করেছিলেন নোবেল। সর্বশেষ সেই বিয়েও টেকেনি।

Manual2 Ad Code

বিয়ের বিষয়ে নোবেলের মন্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code