বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৩২ জনের মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।’মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৮ জন এবং ৩ জন শিশু। বাকি দুজনের বিষয়ে এখনও জানা যায়নি। এর আগে সকাল ১০টায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সেনাবাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code