শুধু প্রেম নয়, শচিন-কন্যাকে ‘বিয়েই করে ফেলেছেন’ শুভমান গিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শুভমান গিল আর শচিন টেন্ডুলকারের মেয়ে সারার মধ্যে কি কিছু একটা চলছে! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভমনের একটি ছবি পোস্ট করে তাতে সারা ‘লাভ ইমোজি’ দেয়ায় জল্পনার শুরু।

Manual7 Ad Code

এই জল্পনাকে ফুলিয়ে ফাঁপিয়ে আরও বড় করে দিল সার্চ ইঞ্জিন গুগল। গুগল সার্চে দেখাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান শুভমান গিল বিয়েই করে ফেলেছেন শচিন-কন্যা সারাকে!

গুগলের এমন কাণ্ড অবশ্য নতুন কিছু নয়। সম্প্রতি আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে গুগল সার্চের একটি তথ্যে শোরগোল পড়ে যায়। এতে বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী হিসেবে দেখায় গুগল! যা ভাইরাল হয় ইন্টারনেটে।

Manual7 Ad Code

এবার তেমনভাবেই ভাইরাল হলো গিল-সারার ব্যাপারটি। প্রেমের সম্পর্ককে বাড়িয়ে একেবারে তাদের দম্পত্তি বানিয়ে দিয়েছে গুগল। ‘শুভমান গিল ওয়াইফ’- লিখলে ফুটে উঠছে সারা টেন্ডুলকারের নাম।

Manual8 Ad Code

এদিকে গত ২৩ সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছিলেন সারা। যে পোস্টে লাভ ইমোজি দিয়ে ভর্তি করে দিয়েছিলেন শচিন-কন্যা। এরপরই জল্পনার শুরু।

Manual8 Ad Code

যদিও শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। এরই মধ্যে গুগল সার্চ ছড়িয়ে দিল, শুভমান বিয়েই করে ফেলেছেন সারাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code