শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা পেলেন তিন নারী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: প্রান্তিক নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সাক্ষরতা বৃদ্ধিতে দেশব্যাপী সম্পৃক্ত ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হয় নারী উদ্যোক্তা সম্মেলন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এটুআই এর ‘সাথী’ নেটওয়ার্কের নারী উদ্যোক্তাদের নিয়ে বুধবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের এই সম্মেলন আয়োজন করা হয়।

Manual8 Ad Code

বছরব্যাপী প্রান্তিক নারীদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিন নারী উদ্যোক্তাকে ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা’ দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শ্রেষ্ঠ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ ৩ নারী উদোক্তা হলেন সিরাজগঞ্জের রায় দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোছা. মারুফা ইয়াসমিন, সুনামগঞ্জের আটগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শেফালী খাতুন ও কুমিল্লার আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোসা. শামছুন্নাহার।

Manual2 Ad Code

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সচিব মো. সামসুল আরেফিন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বশর, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও জেন্ডার অ্যাডভাইজার স্নিগ্ধা আলী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code