কুদরতউল্লাহ মসজিদের ইমাম মাওলানা জমির উদ্দিন আর নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। শনিবার রাত ১১টায় তিনি নিজ বসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কয়েকদিন থেকে রোগাক্রান্ত ছিলেন, তবে গতকালও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করেন।

Manual2 Ad Code

মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছেন। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। মরহুমের নামাজে জানাজা রোববার বেলা ২ টায় কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

শোক প্রকাশ :
মাওলানা জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুদরত উল্লাহ মসজিদ কম্লেক্সের মোতয়াল্লি মো. বদরুল ইসলাম ও সেক্রেটারী মুকতাবিস-উন-নূর। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code