মিশিগান বাংলাদেশী কমিউনিটি ফোরামের সভাপতি মাহবুব আজমল সংবর্ধিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ দিন আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: মিশিগান বাংলাদেশী কমিউনিটি ফোরামের সভাপতি, মিশিগানের বিশিষ্ট কমিউনিটি নেতা মাহবুব আজমল দুখু পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক‍্যাফে তে সংবর্ধনার আয়োজন করা হয় ।

Manual4 Ad Code

এতে উপস্থিত ছিলেন সংগঠনের অন‍্যতম সদস‍্য আলী ইমাম সিদ্দিকি, সেক্রেটারি জেনারেল মাহফুজ আদনান, সহ সাধারণ সম্পাদক মাহফুযুর রহমান সেলু, সাংগঠনিক সম্পাদক শামসুল হাসান বাবর সহ প্রমুখ । সভায় বক্তারা বলেন, পবিত্র উমরাহ ও হজ্জ প্রত‍্যেক সামর্থ্যবান মুসলমানদের জন‍্য ফরয । আল্লাহর ঘরে মেহমান হয়ে ও রাসুল স. এর রওজা জিয়ারত একজন মুমিনের জন‍্য সেরা অর্জন । বক্তারা আজমল সাহেবের উমরাহ গমন সুন্দর ও নিরাপদ হউক কামনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মাহ সহ মুমিন মুসলমান দের জন‍্য দোয়া করার আবেদন জানান ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code