ক্ষমতা বাঁচাতে তীব্র চেষ্টা করছেন নেতানিয়াহু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে উঠেপড়ে লেগেছে দেশটির উগ্র ডানপন্থী দলগুলো। ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে জোট গঠনের ঘোষণাও দিয়েছে। ক্ষমতা ভাগাভাগি করতে স্থানীয় সময় গতকাল সোমবার রাতভর তারা বৈঠক করেছে। এ বিষয়ে আগামীকাল বুধবারের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

Manual7 Ad Code

গত মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে আসনের দিক দিয়ে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। আসনের দিক থেকে নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির পরই রয়েছে লাপিডের দল ইয়েস আতিদ। লাপিডকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হয়েছিল। আজ মধ্যরাতেই সেই সময়সীমা শেষ হয়ে যাবে।

এদিকে আজ মঙ্গলবার বিরোধী দলগুলোর এই চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করেছে নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি। তবে তাঁর ক্ষমতা টিকিয়ে রাখার সবশেষ চেষ্টাটিও প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন।

Manual6 Ad Code

প্রেসিডেন্ট ও সংসদের আইনি পরামর্শদাতাদের কাছে পাঠানো এক চিঠিতে নেতানিয়াহুর রক্ষণশীল লিকুদ পার্টি দাবি করেছে, বেনেটকে প্রধানমন্ত্রিত্ব দেওয়ার ক্ষমতা লাপিডের নেই।

কিন্তু প্রেসিডেন্টের দপ্তর থেকে নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয়, নেতানিয়াহুর এই দাবির আইনগত বৈধতা নেই। কারণ, লাপিড ‘বিকল্প প্রধানমন্ত্রী’ হিসেবে শপথ নেবেন। দ্বিতীয়ত পালাক্রমে লাপিড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

Manual6 Ad Code

ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তির ঘোষণা দেন। গত রোববার এ চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে বেনেটের দল, যাদের ছয়টি আসন ইসরায়েলে জোট সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চুক্তি অনুযায়ী ছয়টি আসন নিয়েই বেনেটের দুই বছরের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার কথা। পরের দুই বছর প্রধানমন্ত্রী হবেন লাপিড।

এদিকে জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড়ে লাপিডের হাতে শুধু কালকের দিনটিই আছে। কাল রাতের মধ্যেই তাদের প্রেসিডেন্ট রিভলিনের কাছে চূড়ান্ত আসনসংখ্যা জমা দিতে হবে। লাপিড-বেনেটের ক্ষমতা ভাগাভাগির এই জোটে অন্যান্য ডানপন্থী রাজনৈতিক নেতাসহ উদার ও মধ্য-বামপন্থী দলগুলোও যুক্ত হতে পারে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code