আমাদের ভুলের কারণে ম্যাচ হেরেছি: নাহিদা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: শেষ টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডে জিতে পুরো মোমেন্টাম নিজেদের হাতে নিতে পেরেছিল বাংলাদেশ। বুধবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই তারা মাঠে নেমেছিল। কিন্তু স্বপ্ন উবে যেতেও সময় লাগেনি। বাজে বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় ১০৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাহিদার সরল স্বীকারোক্তি, ভুলের কারণে ম্যাচ হেরেছে স্বাগতিক দল।

Manual7 Ad Code

নতুন উইকেটে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে ২২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতাই হারের জন্য দায়ী হয়েছে। ১২০ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। নতুন উইকেটে খেলতে নেমেই কি এমন বিপর্যয়? নাহিদার উত্তর, ‘না, আমার কাছে মনে হয় না উইকেটে কোনও কিছু হয়েছে। উইকেট ভালো ছিল। আসলে আমাদের ভুলের কারণে হেরে গেছি।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code