লাখাই উপজেলায় বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের পক্ষ থেকে দরিদ্র ছাত্র/ছাত্রীদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় লোকজনকে মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষ এবং কলেজের দরিদ্র ছাত্র,ছাত্রীদের মাঝে টিম লাখাই এর তত্ত্বাবধানে ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের’ পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগদ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। মানবিক সহযোগিতা কার্যক্রমে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন লাখাই উপজেলার মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মুশফিউল আলম আজাদ । পরিচালনা ও সহজোগিতায় তোফাজ্জল হোসেন খান শামীম, আব্দুল হামিদ, বেগুনাই জামে মসজিদের খতীব হাফেজ মৌলানা মোবাশ্বীর আলী। বিশেষ সহজোগিতায় নাজমুল হাসান জসিম, শুয়েব খান।

Manual2 Ad Code

উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিম হিসেবে সহযোগিতা করেছেন তোফাজ্জল হোসেন খান শামীম, আব্দুল হামিদ,নাজমুল হাসান জসিম হেলাল উদ্দিন মাসুম, ঈমাদ উদ্দিন শাদ। টিম লাখাই উপজেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল হাসান নোমান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন রনক। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন,পাশাপাশি বৈশ্বিক এই মহমারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য টিম লাখাই এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের কথা চিন্তা করে টিম লাখাইর সমন্বয়ের মাধ্যমে উনারা ব্যাক্তিগতভাবে তহবিল বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code