মধ্যনগরে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের জন্য নির্ধারিত ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ডের ১৪০ জন ব্যক্তির মাঝে ১০ কেজি চাল ও দেড় কেজি করে আলু বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২৬৫ জন ব্যক্তির মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, তদারকী কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি সচিব একেএম রুহুল আমিনসহ আরও অনেকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code