শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual5 Ad Code

শান্তিগঞ্জ  (সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী ।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমার সম্মতিক্রমে  অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা’র সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার । এ সময় শান্তিগঞ্জ  উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

রুমা চক্রবর্তী  দীর্ঘদিন ধরে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, রুমা চক্রবর্তী গত বছরও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় রুমা চক্রবর্তী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট শিক্ষা অফিসার, সকল শিক্ষক শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code