সিলেটের সকল মার্কেট বন্ধ ঘোষণা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নভেল করোনাভাইরাস থেকে সিলেটের মানুষকে বাঁচাতে নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।

Manual8 Ad Code

সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। তবে আগামি শনিবার থেকে মার্কেট খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।

Manual5 Ad Code

ব্যবসায়ী রিপন বলেন, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ রবিবার নগরীর ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার জন্য আহবান করেন। তাঁর এ আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

নগরীর ব্যবসায়ীরা এ ব্যাপারে আজ রবিবার রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবেন। এতে মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত থাকার কথা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code