চীনা চন্দ্রযানের চাঁদে সফল অবতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

চীনের চ্যাংই চন্দ্রযান মঙ্গলবার সফলভাবে চাঁদের পিঠে অবতরণ করেছে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)।

Manual1 Ad Code

চীনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে নামে। খবর সিনহুয়া ও সিবিএস নিউজের।

Manual8 Ad Code

চন্দ্রপৃষ্ঠে নামার পর থেকে রোবটিক চন্দ্রযানটি যন্ত্রপাতি ও পরিস্থিতি পরীক্ষা করছিল। এ সময়ে চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে একটি কনটেইনারে আবদ্ধ করে রাখবে।

Manual8 Ad Code

২৪ নভেম্বর চ্যাংই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর এবং ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান আছে।

কাজ শেষে মানুষবিহীন চ্যাংই পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে অবস্থান করা মূল মহাকাশযানে ফিরবে। এই মহাকাশযানটিই চন্দ্রযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code