ইউক্রেনের পাল্টা আক্রমণের আসল পরীক্ষা সামনে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: পাল্টা আক্রমণ শুরু করে এক সপ্তাহেই ৭টি গ্রাম রাশিয়ার থেকে পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেন। রুশ বিরোধী পাল্টা হামলা কিছুটা এগিয়ে গেলেও লড়াইয়ের আসল পরীক্ষা এখনও শুরু হয়নি কিয়েভের। কেননা, রাশিয়ার মূল প্রতিরক্ষা অবস্থানে পৌঁছাতে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে কিয়েভ সেনাদের । বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা রব লি বলেন, ‘দুই পক্ষই ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তবে ইউক্রেনীয়দের জন্য ঝুঁকির বিষয় হলো, রাশিয়ার মূল প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগেই উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হওয়া। এমন হলে মস্কোর মূল প্রতিরক্ষা লাইন ভেঙ্গে পাল্টা আক্রমণ চালানো কিয়েভের জন্য কঠিন হবে।’

Manual7 Ad Code

রাশিয়ার মূল প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগে ইতোমধ্যে বেশ কিছু অত্যাধুনিক জার্মান লেপার্ড ও মার্কিন ব্র্যাডলি ট্যাংক হারিয়েছে ইউক্রেন। এদিকে বিশাল অংশ জুড়ে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলেছে রাশিয়া। প্রতিরক্ষার জন্য খাদ, অ্যান্টি-ট্যাংক মেশিনগান, কনক্রিটের ‘শক্তিশালী’ ব্যারিকেড ও পরিখা তৈরী রেখেছে মস্কো। স্যাটেলাইটের ছবিতে এপ্রিলে এমন দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code