নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অষ্ট্রিয়া প্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসুবক)। এই সংবাদটি নিতান্তই গুজব নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এ ছাড়া সেফুদা নিজেও অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

Manual1 Ad Code

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম সেফুদার মৃত্যুর বিষয়টি গুজব নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজকে আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরচালনা কমিটির সেক্রেটারী ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

Manual3 Ad Code

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সাথে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।

এদিকে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় সময় সকালে ব্যক্তিগত ফেসবুকে লাইভে আসেন সেফুদা। লাইভে এসে তিনি বলেন, ‘আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরণের মিথ্যা প্রচার করছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code