সরকার যে ভাষ্য দেয় তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই: মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সরকার যে ভাষ্য দেয় তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলে, চতুর্দিকে দেখি সবাই কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছেন। আমার ভাই, চাচা-খালা-বোন সবাই আক্রান্ত হয়েছেন। খবর নিয়ে দেখবেন খুব কম পরিবার আছে যাদের কেউ না কেউ আক্রান্ত হয়নি। ঢাকা উত্তরের মেয়রের পরিবারের ১৯ জন আক্রান্ত হয়েছেন। তারপরও তারা বলেন, ১৯০০ জন আক্রান্ত। বেশির ভাগ ক্ষেত্রে জেলাগুলোতে এখন কোনো টেস্ট হয় না। ওই যে ট্রাম্প যে বলেছে- নো টেস্ট নো করোনা । আজ সকালে সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তারা ভিন্নমতকে সহ্য করতে চায় না। তারা আগে বলেছে বিএনপি নেই। বিএনপি নাকি একেবারে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তাদের সাধারণ সম্পাদকের প্রত্যেক দিন একটাই কাজ হলো বিএনপির বিরুদ্ধে কথা বলা।

Manual8 Ad Code

তিনি আরত্ত বলেন, ওবায়দুল কাদের বলছেন বিএনপি নাই, বিএনপি নাই। অথচ আপনি দেশের অর্থনীতি, আপনার দলকে কী করবেন সেটা না বলে শুধু শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন আর বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আসলে বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে, আপনি প্রত্যেক দিন বিএনপিকে নিয়েই কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম,

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code