২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : ২০ রোজার মধ্যে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

Manual4 Ad Code

শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

Manual2 Ad Code

গার্মেন্টস শ্রমিকরা সব সময়ই নির্যাতিত জানিয়ে বক্তারা বলেন, যেকোনো উৎসবের আগে মালিকরা নানা অজুহাতে আমাদের ঠকায়। অনেক সময় বোনাস ও বকেয়া বেতন দিতে দেরি করে। কখনো আবার ঈদের পরেও দেয়। সুযোগ পেলে না দেওয়ারও পাঁয়তারা করে।

Manual5 Ad Code

সমাবেশে বক্তরা আরও বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ তো দুরের কথা বেতন-বোনাসের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। গার্মেন্টস মালিকদের বলব, শ্রমিকদের সঙ্গে অন্যায় করবেন না। ২০ রমজানের মধ্যে ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধ করে দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code